,

ঢাকার দুই মেয়র পেলেন মন্ত্রীর পদমর্যাদা

news-image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস পেলেন মন্ত্রীর পদমর্যাদা।এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও আনুসঙ্গিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।এর আগে গত ৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার অনুমোদন দিয়েছেন। মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যদা দিয়ে গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় ওই চিঠিতে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর