,

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে। আজ সোমবার সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে মেট্রোরেলের বগি ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশি জাহাজ ‘এমভি হোসি ক্রাউন।’ এ নিয়ে মেট্রোরেলের ১১তম চালান দেশে পৌঁছালো। মংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে আসা সর্বশেষ চালানে রয়েছে- আটটি বগি, চারটি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। এর আগে গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের বিভিন্ন পণ্য নিয়ে জাহাজটি মোংলায় পৌঁছেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে মেট্রোরেলের আটটি বগি পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর