,

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে সুমন মাহমুদ পাটোয়ারী তানন (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে দত্তপাড়া কসাইবাড়ি রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তানন টঙ্গীর বড় দেওড়া ফকির মার্কেট এলাকার বাসিন্দা। গ্রেফতাররা হলেন, টঙ্গীর আউচপাড়া এলাকার মো. ইসমাইল হোসেন (৩৮), এরশাদনগর এলাকার মোবারক হোসেন (২২), দত্তপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (২০) ও দত্তপাড়া এলাকার সাকিব (২২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আউচপাড়া এলাকায় ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাননকে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সালাউদ্দিন তুহিন নামে এক যুবক আহত হয়। এ ঘটনায় রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার মোবারককে ছিনিয়ে নিতে কয়েকজন পুলিশের ওপর আক্রমণ করা হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ২টি ছোরা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না