,

আরও এক সপ্তাহ অপেক্ষা করবে ‘শনিবার বিকেল’

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। বর্তমানে এটি আছে সেন্সর বোর্ডের আপিল বিভাগে। কি কারণে এটি সেন্সরের চৌকাঠ পার হতে পারেনি, তা আজও জানে না নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তারা।

এর কারণ জানতে সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি দেয় ‘শনিবার বিকেল’র অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

যার উত্তর দেওয়ার সময় ছিল গতকাল রোববার পর্যন্ত, জানান নির্মাতা ফারুকী। কিন্তু এখনও পর্যন্ত চিঠির কোন উত্তর দেননি সচিব ও চেয়ারম্যান পদে থাকা মকবুল হোসেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, তারা এখনও পর্যন্ত কোনো উত্তর পাননি। আরও এক সপ্তাহ দেখে তারা আইনি ব্যবস্থায় যাবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেনের সঙ্গে। দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অফিসিয়াল ভাবে আমরা কথা বলেছি। সিনেমাটি পুনরায় দেখা হচ্ছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমরা তাদের “হ্যাঁ” অথবা “না” জানিয়ে দেবে।’

জানা গেছে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘শনিবার বিকেল’। এটি এখনও পর্যন্ত দেশে প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতিও হয়েছে।

বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ভারতের শ্যাম সুন্দর দে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না