,

এই দলের কাছেও ঘাম ঝরিয়ে জিতল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডাচদের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হলো পাকিস্তানকে। ২০৬ রানের মামুলি পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে জয় পায় বাবর আজমরা। ৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে নেদারল্যান্ডসকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ৩১৪ রান করে পাকিস্তান জয় পায় ১৬ রানে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ১৮৬ রানে গুড়িয়ে দিয়ে ৯৮ বল হাতে রেখে পাকিস্তান সিরিজ নিশ্চিত করে ৭ উইকেটে।

রোববার নেদারল্যান্ডসের রটারডামের হ্যাজেলারওয়েগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২০৬ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন অধিনায়ক বাবর। এছাড়া ২৬ ও ২৪ রান করে করেন আগা সালমান ও ফখর জামান।

টার্গেট তাড়া করতে নেমে ৪৪ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে জয়ের পথেই ছিল নেদারল্যান্ডস। জয়ের জন্য শেষ ৩৬ বলে ডাচদের প্রয়োজন ছিল মাত্র ৩৮ রান। ৫৯ ও ২৩ রানে ব্যাটিংয়ে ছিলেন টম কুপার তেজা নিদামানুরু। তাদের ব্যাটেই জয় দেখছিল নেদারল্যান্ডস। কিন্তু এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন টম কুপার। এছাড়া ৫০ রান করেন বিক্রজিত সিং। পাকিস্তানের জয়ে ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার নাসিম শাহ। ৯.২ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর