,

‘আমি সংসার করতে চাই, কিন্তু স্ত্রী করবে না’

news-image

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় রুবেল মিয়া নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের পর আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে গ্রাম পুলিশের সহযোগিতায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় হাতীবান্ধায় থানা একটি অভিযোগ দায়ের করেছেন জুই বেগম নামের ওই গৃহবধূ। আজ রোববার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খাতা ইউনিয়নের আব্দুর জলিলের মেয়ে জুই বেগমের সঙ্গে পাশের পাইকারটারি এলাকার আতোয়ার রহমানের ছেলে রুবেল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবেল মিয়া তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন।গত ১৭ আগস্ট রাতে জুইকে মারধর করে ঘরে আটকে রাখেন রুবেল। খবর পেয়ে জুইয়ের বাবা আব্দুর জলিল গ্রাম পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করেন। পরে তিনি মেয়েকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জুই বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানার একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রুবেল মিয়া বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন বাড়াবাড়ি করছেন। আমি সংসার করতে চাই কিন্তু আমার স্ত্রী সংসার করবে না। তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না