,

লাইফ সাপোর্টে সেব্রিনা ফ্লোরা

news-image

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নাজমুল ইসলাম বলেন, ‘সম্প্রতি উনার এমআরসিপি করা হয়েছিল। তারপর অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে নেওয়া হয়। এরপরও অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, গত দুই দিন ধরে মীরজাদী সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন। এর আগে তার এমআরসিপি করা হয়।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় আজ বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা একজন বাংলাদেশি রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর