,

তাসের ঘরের মতো ভেঙে পড়ল ৪ তলা বাড়ি

news-image

অনলাইন ডেস্ক : ঠিক যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত একটা চারতলা বাড়ি। ভিডিওটা দেখলে যে কারও চক্ষু চড়কগাছ হবে। বাড়ি পুরোনো হোক কিংবা নতুন। এভাবে চোখের সামনে ভেঙে পড়তে দেখলে কারও মন ঠিক থাকে?

বিপজ্জনক বাড়ি হিসেবে আগেই চিহ্নিত করা হয়েছিল ভারতের মুম্বাইয়ে বোরিভালির এই চারতলা বাড়িটিকে। সেই মতো বাড়ির বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তাই হতাহতের ঘটনা ঘটেনি। না হলে আরও বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। বাড়িটি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ সরানোর কাজে নেমে পড়েছেন দমকল ও উদ্ধারকারী দল।

বাড়ির আশপাশে থাকা দোকানদার ও এলাকার বাসিন্দারাও আন্দাজ করতে পেরেছিলেন ভয়ংকর কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু একটা চারতলা বিল্ডিং এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন সবাই।

আশপাশের দোকান ও বাড়িগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিশাল একটি গাছও। এর আগেও ভারতের হরিয়ানার গুরুগ্রামে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর