মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ জনের করোনা শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

হৃদয়-মোসাদ্দেক জুটিতে বাংলাদেশের সংগ্রহ ২০০ পেরোল

ত্বকের যত্নে কাজে আসতে পারে যেসব মসলা

ভক্তের আচমকা ছোঁয়ায় রাম চরণের মানবিক প্রতিক্রিয়া

ব্যাংক থেকে ১.১২ লাখ কোটি টাকা ঋণ নেবে সরকার

ঢাকায় দিনে ৫০ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হবে

১৪ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য সরকারের

শেরপুরে নিখোঁজ ছয়জনের মধ্যে ৩ মাদ্রাসাছাত্র উদ্ধার

পুলিশ কর্মকর্তার ‘ঘুষ নেওয়ার’ ভিডিও ফাঁস

ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিত ইরানের

রাজশাহী সিটি প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী

মাঠ-পার্ক ফিরিয়ে আনতে দেশব্যাপী উদ্যোগ