মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ টাকার ডিম ৫১ টাকা বিক্রি , সুপার শপকে জরিমানা

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ৪২ থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার আমানা সুপার শপ‌কে ১০ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়েছে। শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু‌মিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

তিনি বলেন, অযৌক্তিকভাবে ৪২ টাকা থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার আমানা সুপার শপ‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

বেশি দামে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্স‌কে এক হাজার টাকা এবং মু‌মি‌নের সব‌জির দোকান‌কে ৫শ টাকা জরিমানা করা হয়। মোট তিন প্রতিষ্ঠান‌কে ১১ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়েছে।

এসময় ওইসব এলাকার অন‌্যান‌্য সুপার শপ, ডিম ও মুরগির বাজা‌রে তদার‌কি কার্যক্রম চালা‌নো হয়। ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মোহাম্মদ আছাদুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর