,

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রির আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় সোহেল (৩০) নামের এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, ওই যুবকের গলায় ফাঁসির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

সোহেলের বাবা আব্দুল মোত্তালেব বলেন, সোহেল পেশায় রাজমিস্ত্রি। কাজ শেষে রাত্রে বাসায় এসে নিজের রুমে যায়। রাতে খাওয়ার জন্য তাকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খুলেনি। পরে দরজার ফাঁক দিয়ে দেখা যায় সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে ডাক্তার জানায় আমার ছেলে আর বেঁচে নেই। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না