মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউদি-বোল্টের বিধ্বংসী বোলিংয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি ওয়েস্ট ইন্ডিজকে ৫০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শেষে ১-১ ব্যবধানে সমতা পেল কিউইরা।

বার্বাডোজে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৮.২ ওভারে ২১২ রানে অলআউট হয়। জবাবে উইন্ডিজ ব্যাট করতে নামার পর বৃষ্টি হানা দেয়। পরে ৪১ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২১২ রানই। কিন্তু ১৬১ রানে গুটিয়ে যায় তারা।

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের টপঅর্ডারের কেউই দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৮৪ বলে ৫২ রান করেন ইয়ানিক ক্যারিয়াহ। এছাড়া আলজারি জোসেফ ৩১ বলে ঝড়ো ৪৯ রান করেন।

কিউই বোলার সাউদি ৭ ওভারে ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। বোল্ড ৬ ওভার বল করে ১৮ রানে ৩টি উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ফিন অ্যালেনের ব্যাটে ভর করে দুইশ রানের কোটা পার করে সফরকারীরা। অ্যালেন ১১৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৯৬ রান করে জেসন হোল্ডারের বলে আউট হন। ৪১ রান করেন ড্যারেল মিচেল।

ক্যারিবীয় বোলার কেভিন সিনক্লিয়ার ৪টি উইকেট পান। হোল্ডার নেন ৩টি উইকেট।

ম্যাচ সেরা হন ফিন অ্যালেন।

আগামী ২২ আগস্ট একই ভেন্যুতে সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ