,

সিরিয়ায় রকেট হামলায় শিশুসহ নিহত ১৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাব শহরের একটি বাজারে রকেট হামলায় পাঁচ শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। আজ শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলাটি চালানো হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। এর আগে উদ্ধারকারী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেট’ নিহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছিল।

হোয়াইট হেলমেট জানায়, উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার ওই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে।

টানা ১১ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতের কারণে গৃহযুদ্ধে সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন পক্ষ সিরিয়ার একেক অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। শুক্রবার হামলার শিকার হওয়া আল-বাব শহরটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের মধ্যে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর