বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পাশে কেরানীগঞ্জে বিসিক শিল্প নগরীর একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শুক্রবার রাত ১২টার কিছু সময় পর আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

 

 

এ জাতীয় আরও খবর