,

প্রয়োজনে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ব্যতিক্রম ঘটেনি ডিমের ক্ষেত্রেও। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

এমন পরিস্থিতিতে ডিমের দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, শিগগিরই ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হবে।

মন্ত্রী বলেন, ডিম আমদানি করতে গেলে তো একটু সময় লাগবে। আমরা একটু দেখি। যদি এমনটাই হয় যে ডিম আমদানি করলে বর্তমান দাম কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলবো।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা কৃষি, মৎস্যসহ কয়েকটা মন্ত্রণালয় মিলে কীভাবে ডিমের দাম কমানো যায় সে বিষয়ে আলোচনা করবো। তবে সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব না।

টিপু মুনশি আরও জানান, ‘আমরা অনেকেই আশাবাদী, অক্টোবরের মধ্যে হয়তো পরিস্থিতি ঠিক হতে পারে। কতগুলো ফ্যাক্টর তো কাজ করে। এখন আমি জানি না পুতিন সাহেব কবে যুদ্ধ বন্ধ করবেন। এটাতো আমার হিসাবের মধ্যে নেই।’

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে বাড়তে থাকে জ্বালানিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর