,

উত্তরায় গার্ডার পড়ে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তা এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আজ বিকেলে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কের প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত ও দুইজন আহত হন। নিহতরা হলেন, রুবেল (৫০) ঝর্ণা (২৮) জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহত হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর