,

বুয়েটের আন্দোলনকারীরা শিবির: জয়

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলনকারীদের ‘শিবির কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ক্যাম্পাসে পাকিস্তানের প্রেতাত্মা মাথা চাড়া দিচ্ছে। তাদের চিহ্নিত করে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাবি ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।

বুয়েট প্রশাসনের উদ্দেশ্যে ছাত্রলীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ছাত্র রাজনীতির অনুমতি দিয়ে বুয়েটকে জঙ্গিমুক্ত করার সুযোগ দেন। ছাত্র রাজনীতি বন্ধ করে আপনারা কি বুয়েটকে জঙ্গিমুক্ত করতে পারবেন? পারবেন না। এই জঙ্গি চক্র আপনাদেরকেই প্রথমে হত্যা করবে।

তিনি বলেন, বুয়েটের আন্দোলনকারীরা শিবির কর্মী। ক্যাম্পাসে পাকিস্তানের প্রেতাত্মা মাথা চাড়া দিচ্ছে। তাদের চিহ্নিত করে পারিবারিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ করব- যারা বঙ্গবন্ধুর শোকের প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করুন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর