,

অনুশীলনে গুলিবিদ্ধ বিজিবি সদস্যের মৃত্যু

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে অনুশীলনকালে দুর্ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য মারা গেছেন।

মারা যাওয়া নিশান ভৌমিক বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিশানের বাড়ি নোয়াখালি জেলার পাক মুন্সিরহাটে।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপিতে কর্মরত থাকাবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান।

তিনি আরও বলেন, আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন অন্য বিজিবি সদস্যরা। তবে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ওই সৈনিকের মরদেহ তার নিজ বাড়িতে ফ্রিজার গাড়ি দিয়ে প্রেরণ করা হয়েছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর