,

মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল উত্তর কোরিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পর দেশটিতে মাস্ক পরার বাধ্যবাধকতা এবং এ সংক্রান্ত বিধিনিষেধ তুলে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানায়।

এ সপ্তাহের গোড়ার দিকে উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য পিয়ংইয়ং সিউলকে দায়ী করে। এবং প্রয়োজন হলে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষকে ‘উপড়ে ফেলার’ হুমকি দেওয়ার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন ঘোষণা এলো।

পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হওয়ায় স্বল্প সময়ের মধ্যে মারাত্মক এ ভাইরাস থেকে পুরো দেশকে সম্পূর্ণভাবে মুক্ত করার পর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

গত মে মাসে উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানানোর মাত্র কয়েক মাস পর এ সপ্তাহের গোড়ার দিকে পিয়ংইয়ং কোভিড বিষয়ে ‘বিজয়ের’ ঘোষণা দেয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর