,

স্বামীর রান্না করা খাবার খেয়ে হাসপাতালে নয়নতারা!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টারখ্যাত অভিনেত্রী নয়নতারা। তামিল ইন্ডাস্ড্রির সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি। সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামী বিগনেশ শিবানের হাতে রান্না করা খাবার খেয়েছিলেন নয়নতারা। এরপর তার বমি শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পরই তাকে ছাড়পত্র দেওয়া হয়।

যদিও অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্বকের সংক্রমণের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী।

অবশ্য এ বিষয়ে নয়নতারা ও বিগনেশ শিবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

কয়েক বছর প্রেমের পর পরিচালক বিগনেশ শিবানকে চলতি বছরের ৯ জুন বিয়ে করেছেন নয়নতারা। এর আগে ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর ২০২১ সালে বাগদান সারেন এই তারকা জুটি।

২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। বর্তমানে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর