,

বিএনপির হাতে মুসলিম লীগের হারিকেন: তথ্যমন্ত্রী

news-image

রাজশাহী ব্যুরো : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করে জাতিকে যতই বিভ্রান্ত করুক, লাভ হবে না। আন্দোলনে সরকার নয়, তারাই (বিএনপি) ভেসে যাবে। কয়েকদিন পর মুসলিম লীগের মতো বিএনপিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তারা এখন ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে।’

আজ শুক্রবার দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গোটা পৃথিবীতেই এখন সংকট চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য ৭০ থেকে ১০০ শতাংশ বেড়েছে। সে কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়েছে। যখন বিশ্ববাজারে দাম স্থিতিশীল হবে, তখন বাংলাদেশেও কমবে। তাই এ বৈশ্বিক মন্দায় তেলের বাড়তি দাম নিয়ে কারও মাঠ গরম করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ মহলটি সব সময়ই বিভ্রান্তি ছড়ায়। পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিল তখন টিআইবি, সিপিডি এরা অনেক বক্তব্য দিয়েছে। বিএনপিও লাফিয়ে লাফিয়ে বক্তব্য রাখছিল। তাদের সঙ্গে সিপিডি, টিআইবি এরাও লাফাচ্ছিল। আজকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। আমাদের দেশে ডিজেলের মূল্য ১১৪ টাকা, কলকাতায় সেটি ১১৬ টাকা। অর্থাৎ তাদের চেয়ে এখনও দাম কম আছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সমগ্র দেশ বদলে গেছে। প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এখানে একজন মানুষও ছেঁড়া কাপড় পরে নেই। আকাশ থেকেও কুঁড়ে ঘর দেখা যায় না। খালি পায়ে মানুষ দেখা যায় না। এগুলো কোনো জাদুর কারণে হয়নি। এটি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে।’

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এছাড়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না