,

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার বরুড়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আহত জুলহাস মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ৭ আগস্ট জুলহাস মোল্লার পিঠে ছুরিকাঘাত করেন একমাত্র ছেলে লিমন মোল্লা। তাদের বাড়ি উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে। জুলহাস ওই বাড়ির মৃত আব্দুল হালিম মোল্লার ছোট ছেলে।

জানা যায়, গত ৭ আগস্ট জুলহাস মোল্লা ও তার স্ত্রী রুপা আক্তার ঝগড়া করছিলেন। এ সময় তাদের একমাত্র ছেলে লিমন বাবার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। রোববার তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুমিল্লা মেডিক্যালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‌‘জুলহাস মোল্লার কোমরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আমরা চিকিৎসা দিয়েছি। কিন্তু তার আঘাতটা বেশি ছিল। এ কারণে তাকে বাঁচানো যায়নি।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। গতকাল রাতে লোকটা মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না