,

এটিএম বুথে টাকা তোলার সময় ব্যবসায়ী খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী মারা গেছেন। তার নাম শরিফ উল্লাহ (৪৪)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ আজ শুক্রবার জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের একটি এটিএম বুথ থেকে টাকা তোলেন শরিফ উল্লাহ। টাকা গোনার সময় মো. আব্দুস সামাদ (৩৮) নামে এক ছিনতাইকারী ভেতর প্রবেশ করে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য শরিফ উল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি ওই বুথের ভেতরেই অচেতন হয়ে পড়েন।

তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় এক পর্যায়ে ওই বুথের সিকিউরিটি গার্ড ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়। রক্তাক্ত ছোরাটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, নিহত শরিফ পেশায় টাইলস ব্যবসায়ী। সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর অন্যান্য কাজ শেষ করে বর্তমান ঠিকানা টঙ্গী যাওয়ার সময় ওই বুথের ভেতরেই এই ঘটনাটি ঘটে। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। হয়েছে। পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি