বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ১০ ডলার নোটে যুক্ত হচ্ছে নারীর ছবি

news-image

শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকান ব্যাংক নোটে যুক্ত হতে চলেছে নারীর ছবি। নারীর ভোটাধিকার প্রাপ্তির একশ’ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে মার্কিন কোষাগার।  বৃহস্পতিবার (১৮ জুন) কোষাধ্যক্ষ জ্যাকব লিউ এক ঘোষণায় বলেন, ২০২০ সালে ১০ ডলারের নোটে প্রথম কোষাধ্যক্ষ অ্যালেক্সান্ডার হ্যামিলটনকে সরিয়ে নারীর ছবি যুক্ত করা হবে। তবে কোন নারীর ছবি সংযুক্ত হবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, মার্কিন গণতন্ত্রের পথিকৃত কোনো নারীর ছবিই যুক্ত হবে নোটে। এর আগে মাত্র দু’বার মার্কিন ডলারে নারীর ছবি সংযুক্ত হয়েছে। ১৮৮০’র দশকে ও ১৮৯০’র দশকে দেশটির ‘প্রতিষ্ঠাতা পিতা’দের একজন, প্রথম প্রেসিডেন্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী জর্জ ওয়াশিংটনের স্ত্রী মার্থা ওয়াশিংটনের ছবি এক ডলারের নোটে সংযুক্ত ছিল। এর আগে ১৮৬০’র দশকে মার্কিন ডলারে পোচাহন্তাস নামে এক ‌আমেরিকান নারীর ছবি সংযুক্ত ছিল, যিনি জেমসটাউনে ঔপিনেবিশক নিষ্পত্তিতে ভূমিকা রেখেছিলেন। মার্কিন কোষাধ্যক্ষ জ্যাকব লিউ ঘোষণায় বলেন, দশ ডলারের নোটে কোন নারীর ছবি সংযুক্ত হবে, তা কোষাগার নির্ধারন করবে। তবে তার আগে জনগণের কাছে প্রশ্ন রাখা হবে, কোন গুণাবলীগুলো গণতন্ত্রকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে।

লিউ বলেন, যুক্তরাষ্ট্রের নারীর ভোটাধিকার প্রাপ্তির একশ’ বছরপূর্তি উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে মার্কিন কোষাগার।

১৮৪০ সাল থেকে দেশটিতে নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকারের দাবি জোরদার হতে থাকে। এরপর দীর্ঘ আট দশক ধরে আন্দোলন, প্রক্রিয়া ও যুক্তি-তর্কের পর প্রথমে কয়েকটি অঙ্গরাজ্যে ও পরে ১৯২০ সালে দেশজুড়ে নারীর ভোটাধিকার নিশ্চিত করা হয়। ২০২০ সালে এ ঘটনার শতবর্ষ পূর্ণ হতে চলেছে। 

লিউ বলেন, মার্কিন মুদ্রা আমাদের জাতির পরিচয় ও জীবনকে প্রতিনিধিত্ত্ব করে। মুদ্রায় মার্কিন যে মহান নেতাদের ছবি ও প্রতিক প্রদর্শিত হয়, তা আমাদের অতীত ও মূল্যবোধের প্রকাশক। বর্তমানে এক ডলারের নোটে প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, ৫ ডলারের নোটে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, ১০ ডলারের নোটে প্রথম মার্কিন কোষাধ্যক্ষ অ্যালেক্সান্ডার হ্যামিলটন, ২০ ডলারের নোটে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন, ৫০ ডলারের নোটে প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্র্যান্ট ও ১০০ ডলারের নোটে বিজ্ঞানী ও কূটনীতিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি সংযুক্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা