,

২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

news-image

নিজস্ব প্রতিবেদক : ২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড পাওয়া জামাল হোসেনের। গতকাল বুধবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের আদমজীনগর র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাল হোসেনের বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। এর পর গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় বসবাস শুরু করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৬ সালে আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

এ ছাড়া জামাল হোসেনের বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দুটি মাদকের মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর