,

সালমানের ছবি থেকে বাদ পড়ে রেগে কী করলেন শেহনাজ?

news-image

অনলাইন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান এবং ‘বিগ বস’ তারকা শেহনাজ গিলকে নিয়ে গতকাল সোমবার থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক চর্চা। শেহনাজ সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই আনফলো করে দেন তার প্রিয় সালমানকে। তার পরই রটে যায় সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবি থেকে নাকি বাদ পড়েছেন শেহনাজ।

গতকাল রাতেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান শেহনাজ। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে এই গুজবগুলো আমার বিনোদনের খোরাক। দর্শক ছবিটি কবে দেখবেন, এটা ভেবেই আমি আর অপেক্ষা করতে পারছি না। আর অবশ্যই ছবিতে আমাকে দেখা যাবে।’

অর্থাৎ শেহনাজ আছেন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে। অবশ্য সালমান খান সম্পর্কে একটা কথাও লেখেননি অভিনেত্রী। এমনকি সালমানকে তিনি কেন আনফলো করেছেন, সেটা নিয়েও কিছু বলেননি।

সালমান খানের পরের ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ দিয়ে বলিউডে পা রাখছেন শেহনাজ গিল। এর আগে পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে। হিন্দি ছবিতে এই প্রথম। তাই সালমানের ছবি থেকে শেহনাজের বাদ পড়ার খবর শুনে অনেকেই বেশ অবাক হন। তবে শেহনাজ জানালেন, তিনি আছেন ছবিতে।

গত ঈদুল ফিতরে সালমানের ছোটবোন অর্পিতা খানের বাড়ির পার্টিতে শেহনাজের সঙ্গে তার ঘনিষ্ঠতা সবার নজর কাড়ে। পার্টি শেষে শেহনাজকে গাড়িতে তুলে দিতে নিজেই এসেছিলেন সালমান। তাদের একে-অপরকে জড়িয়ে ধরা, সালমানকে দেওয়া শেহনাজের চুমু- সবই ভাইরাল হয়েছিল।

কিছুদিন আগেও ‘সালমান স্যার’ বলতে পাগল ছিলেন শেহনাজ। হঠাৎ কী হলো যে তাকে ইনস্টাগ্রামে আনফলো করে দিলেন! অনেকে ধারণা করছেন, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নিয়ে দর্শকদের বেশি আগ্রহ সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে এমন কাণ্ড করেছেন শেহনাজ। তবে সত্যিটা আসলে কী, তা জানা যাবে সালমান বা শেহনাজ মুখ খুললেই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না