,

৭ অক্টোবর মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘হৃদিতা’

news-image

বিনোদন প্রতিবেদক : কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে একই নামে ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করছেন সিনেমা ‘হৃদিতা’। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক এবিএম সুমন।

শনিবার (৬ আগস্ট) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এবার জানা গেল, আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ছবিটির মুক্তির তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

তিনি বলেন, ‘বর্তমানে ‘দিন দ্যা ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছে আশা করছি আমাদের ‘হৃদিতা’ দেখতেও আসবে। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।’

চিত্রনায়িকা পূজা চেরি বলেন, ‘এই প্রথমবার সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করেছি। সেটাও আবার খুব জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন। ‘হৃদিতা’ দর্শকদের নিরাশ করবে না।’

জানা গেছে, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে। সিনেমায় দুটি গান আছে। গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। সিনেমার সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক নিজেই।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না