,

পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, কনস্টেবলের প্রাণ গেল

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে সূত্রাপুর এলাকায় পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় মনির হোসেন (২৫) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (২৫) ঢাকার ধামরাই থানার কান্দাপাড়া এলাকার শাজাহানের ছেলে। তিনি গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল হোসেন জানান, গতকাল রাতে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাত আড়াইটার দিকে একটি বাস পুলিশের গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কনস্টেবল মনির হোসেন গুরুতর আহত হন।

খবর পেয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি মোল্লা টুটুল হোসেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর