,

উত্তরায় কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ কামারপাড়ায় ভাঙারির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ওই কারখানার মালিকসহ আটজন দগ্ধ হন। এদের মধ্যে দুইজন গতকাল শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

মৃতরা হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাজহারুলের শরীরের ৩২ শতাংশ ও আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় ভাঙারির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ আটজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাজহারুল ও আলম ছাড়া দগ্ধ অন্যরা হলেন রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫) ও আল আমিন (৩০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, বিস্ফোরণে অধিকাংশেরই শরীরের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর