,

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কমেছে দাম

news-image

হিলি প্রতিনিধি : প্রায় ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার দুপুরে এই বন্দর দিয়ে ৫০ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।

হিলি শিপিং ট্রেডার্স ও সততা বাণিজ্যালয় এই কাঁচা মরিচ আমদানি করে। এদিকে আমদানির খবরে দেশে বাজারে রান্নার অন্যতম প্রধান এই উপকরণটির দাম কমেছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে ফের কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ হারুন জানান, প্রতি কেজিতে ২৮ টাকা কাস্টমস শুল্ক পরিশোধ করে এই পণ্যটি আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি