,

ইউক্রেন যুদ্ধে বিশ্বের ৪ কোটি মানুষ খাদ্যঝুঁকিতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে বিশ্বজুড়ে চরম খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে বিশ্বের ৪ কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। তবে এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকার সাব সাহারা অঞ্চল। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্র জি-৭ শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তার জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার সুরক্ষিত করেছে, যার মধ্যে দেশটির দুই দশমিক ৭৬ বিলিয়ন ডলারের অবদান রয়েছে।

লিন্ডা টমাস বলেন, আফ্রিকায় নতুন মানবিক উন্নয়ন সহায়তায় যুক্তরাষ্ট্রের আরও ১৫ কোটি ডলার অবদান রাখার পরিকল্পনাও রয়েছে, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায়।

এদিকে আফ্রিকার দেশগুলো ইউরোপের সংঘাতে কারও পক্ষে অবস্থান নিচ্ছে না। তাছাড়া ইউরোপের সঙ্গে কোনো নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

স্নায়ু যুদ্ধের পুনরাবৃত্তি এড়াতে আফ্রিকা কারও পক্ষ নিচ্ছে না তবে তাদের মূল ফ্যাক্ট বুঝতে হবে বলেও জানান মার্কিন এই কূটনীতিক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি