,

বিপর্যয়ের মুখে মেটা টিকটকের রূপে আসছে ফেসবুক

news-image

প্রযুক্তি ডেস্ক : মেটা নিয়ে এমনিতেই সংবাদের শেষ নেই। এর মধ্যে আবার নতুন সংবাদ হাজির। ইতিহাসের সবচেয়ে বাজে এবং বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই সংবাদ। শুধু তা নয়, জানা যাচ্ছে ফেসবুকেও আসতে যাচ্ছে পরিবর্তন। টিকটকের আদলে দেখা যাবে ফেসবুককে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে গেছে প্রতিষ্ঠানটির। ফলে গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা দাবি করছেন, ফেসবুকের পাশাপাশি টিকটকসহ অন্য সমমনা প্ল্যাটফরমগুলোর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে। করোনা মহামারীর পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটির সিনিয়র ইকুইটি অ্যানালিস্ট অ্যাঙ্গেলো জিনো জানান, মেটা তার ব্যবহারকারীদের ধরে রাখতে রীতিমতো যুদ্ধ করছে। একই সঙ্গে বিভিন্ন উপায়ে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে। তিনি বলেন, মেটা বর্তমানে ‘নো গ্রাথ’ কোম্পানিতে পরিণত হয়েছে। গ্রাহক ধরে রাখতে ফেসবুকের নিউজ ফিড পরিবর্তন করে টিকটকের মতো করার চেষ্টা চালাচ্ছেন মেটার ডেভেলপাররা। গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করেছে। তবে ফেসবুক অ্যাপ থেকে এ সংখ্যা একটু বেশি। সেখানে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগ ইন করেছে। এর পরও প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে ফেসবুক জানিয়েছে, ফেসবুক অ্যাপের হোম পেজ শিগগিরই টিকটকের মতো দেখাবে। সেখানে পর পর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে। ফলে রিলস ও টিকটকের মতো ভিডিও স্টোরিজ- সবকিছুই ফেসবুক অ্যাপের হোম স্কিন থেকে দেখা যাবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি