,

গোবিন্দগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকসহ ২ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) এবং একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)।

আহতরা হলেন-ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল ইসলাম (৩৫) এবং মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৩)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, এ ঘটনায় আহত দুজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু ভ্যানটি বাসের নিচে আটকে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে বাস রেখেই চালক ও হেলপার পালিয়ে যান।

পরে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি