শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাম্পে তেল আছে, তবে ক্রেতা নেই

news-image

ভোলা প্রতিনিধি : জ্বালানি তেলের দাম বাড়ায় তেলের পাম্প ও খুচরা দোকানে ক্রেতা সংকট দেখা দিয়েছে। আজ শনিবার সকাল থেকেই পাম্পগুলোতে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। নির্ধারিত দামেই জ্বালানি বিক্রি করছেন বিক্রেতারা।

পাম্প কর্তৃপক্ষ জানায়, তেলের দাম বাড়ার খবরে গতকাল শুক্রবার রাতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সকাল থেকে তেমন ক্রেতা নেই।

শহরের এ রহমান অ্যান্ড সন্স’র ম্যানেজার মনসুর আলম বলেন, আমাদের পাম্পে পর্যাপ্ত তেল রয়েছে। কিন্তু ক্রেতা কম। রাতেই ক্রেতারা তেল নিয়ে গেছে।

বাইক চালক সোহেব ও নাজিম বলেন, তেলের দাম বাড়ার খবর পেয়ে রাতে তেল কিনেছি, আমাদের মতো অনেক ক্রেতাই তেল কিনেছেন।

এদিকে ভোলার বেশিরভাগ তেলের পাম্প ও দোকানে ক্রেতা সংকট দেখা গেছে। তবে দাম দোকানগুলোতে নির্ধিরিত দামেই তেল বিক্রি হচ্ছে বলে জানায় ক্রেতা-বিক্রেতারা।