,

বাবার বাড়ি যেতে না পেরে আত্নহত্যা

news-image

লালমনিরহাট প্রতিনিধি : বাবার বাড়ি যেতে না পেরে স্বামীর সাথে অভিমান করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জিবিকা রানী (২২) নামে এক নববধূ আত্নহত্যা করেছেন।

শুক্রবার বিকেলে ওই উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট বামনের বাসা এলাকায় নিজ বাড়ি থেকে ওই নববধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত নববধূ ওই গ্রামের শুধির চন্দ্রের ছেলে দিপু রায়ের স্ত্রী এবং পাশ্ববর্তি কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের শুকারু চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুর্ব পরিচয় থেকে জাবিকা রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে দিপু রায়ের। এক পর্যায়ে তারা ৬ মাস আগে বিয়ে করেন। পরবর্তিতে উভয় পক্ষের পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয়। শুক্রবার সকালে বাবার বাড়ি বেড়াতে যেতে বায়না ধরে জিবিকা রানী। এতে আপত্তি জানায় স্বামী দিপু রায়। এ নিয়ে তাদের মাঝে বিতর্ক হয়। এতে স্বামীর সাথে অভিমান করে সকলের অগোচরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন জিবিকা রানী।

পরে পরিবারের লোকজন ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর