,

দাম বাড়ার খবরে ফিলিং স্টেশনে বাইকারদের উপচে পড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টার পর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে সব ধরনের জ্বালানি তেল। এদিকে এ খবরে রাজধানীর সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ফিলিং স্টেশনে তেল নিতে আসা এক মোটরসাইকেলচালক বলেন, মোটরসাইকেলে বেশি তেল না থাকায় ফিলিং স্টেশনে এলাম। এখানে এসে দেখি, উপচে পড়া ভিড়, কিন্তু ফিলিং স্টেশনে কেউ নেই। বিষয়টি বুঝে উঠতে পারছি না।

আরেকজন মোটরসাইকেলচালক বলেন, হঠাৎ সরকার তেলের দাম বৃদ্ধি করে দিয়েছে। খবরটি জানার পর থেকে তেলে নিতে এসেছি। কিন্তু পাম্পে আগে থেকেই যে ভিড়! মনে হচ্ছে অনেক সময় লাগবে।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর