,

সাভারে একদিকে উচ্ছেদ, অন্যদিকে চলছে গ্যাস সংযোগ

news-image

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা) : সপ্তাহে দুই থেকে তিন দিন তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থায়ী সমাধান মিলছে না। একদিকে উচ্ছেদ করলেও অন্য দিকে আবারও অবৈধ সংযোগ দিচ্ছে অসাধু ঠিকাদাররা। নিয়মিত তদারকি, মামলা আর জরিমানায়ও ঠেকানো যাচ্ছে না তাদের। যদিও তিতাস বলছেন আরও কঠোর হচ্ছেন তারা।

সরেজমিনে জানা যায়, কয়েকদিন আগে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। সে সময় পাঁচশ আবাসিক সংযোগ ও দুই কিলোমিটার সংযোগ কেটে দেওয়া হয়। এ অভিযানে ২-১ জনকে জরিমানা করলেও অধিকাংশ অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

অবৈধ সংযোগকারী আমজাদ হোসেন বলেন, গ্যাস না থাকলে কলোনিগুলোতে শ্রমিকরা থাকতে চান না। তাই বাধ্য হয়েই অবৈধ সংযোগ নিতে হচ্ছে। একবার সংযোগ দিলে ৬-৭ মাস নিশ্চিতে কাটানো যায়।

তিনি বলেন, জরিমানা ২০ হাজার টাকা দিয়েছি একবার। পরে আর জরিমানা হয়নি। অনেকের নামে মামলাও হয়েছে তারা জামিন নিয়ে আসেন। তেমন ঝামেলা নেই। তবে গ্যাস না থাকলে শ্রমিক কলোনিগুলোর রুম ফাঁকা থাকে। তাই ঝামেলা সহ্য করেই অবৈধ সংযোগ নিচ্ছি।

শুধু আশুলিয়া কাঠগড়ার এ এলাকায় নয়, পুকুর পাড়, শ্রীপুর, জামগড়া, নরসিংহপুর, নিশ্চিতপুর, জিরাবো এলাকায় একই অবস্থা। দিনের আলোয় তিতাস অবৈধ বিচ্ছিন্ন করলেও রাতের আধারে অসাধু ঠিকাদাররা পুনরায় সংযোগ স্থাপন করে দেন। বিনিময়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের অর্থ।

তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার আবু সাদাৎ মোহাম্মদ সায়েম মোল্লার বলেন, প্রতিটি সপ্তাহে অভিযান চালানো হচ্ছে। কোথাও স্থায়ী সমাধান পেলেও অনেক জায়গায় উল্টো। সচেতনতা ছাড়া এ সংকট সমাধান সম্ভব নয়। অবৈধ সংযোগ নেওয়া গ্রাহকদের বিরুদ্ধে জরিমানা করছি। মামলা দিচ্ছি তবুও সফলতা আসছে না।

তিনি আরও বলেন, জরিমানার পরও থামানো যাচ্ছে না সংযোগ। তাই আরও কঠোর হবেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। যা নিয়ে এরমধ্যে আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না