,

বিএনপি পুঁটি মাছের মতো লাফাচ্ছে, ব্যাঙয়ের মতো ডাকছে: তথ্যমন্ত্রী

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, বিএনপি এখন পুঁটি মাছের মতো লাফাচ্ছে আর ব্যাঙয়ের মতো ডাকছে। তারা এখন ষড়যন্ত্র করেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। তারা যদি অতীতের মতো জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, পেট্রোল বোমা নিক্ষেপ করে, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি আয়োজিত কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের প্রস্তুত হবার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, আগস্ট শোকের মাস হওয়ায় আমরা কর্মসূচি পালন করছি। কিন্তু সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো, বিএনপি পালোনোর পথ পাবে না।

তিনি বলেন, শেখ কামাল ছিলেন একজন দক্ষ সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃ‌তিক সংগঠক। আজকে তি‌নি বেঁচে থাকলে এসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক এ‌গিয়ে যেত।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখসহ অনেকে বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না