,

সালমানের সঙ্গে অভিনয়ে বিশ্বের ক্ষুদে গায়ক

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খানের বজরঙ্গি ভাইজান সিনেমার সিক্যুয়েলের শুটিং শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষুদে গায়কের সঙ্গে সিনেমার শুটিং করেছেন তিনি। আর সিনেমার এই পর্বের নতুন চমক হচ্ছে ক্ষুদে গায়ক আবদু রোজিক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবদু তাজিকিস্তানের বাসিন্দা। সে ক্ষুদে হলেও তার গায়কি বড় বড় গায়ককে চ্যালেঞ্জ করতে পারে। তিনি ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়। আর এখন সবাই এক নামেই চেনে তাকে। বলিউডের ভাইজানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত তিনি। আবার সালমানও ফ্যান হয়ে গেছেন ক্ষুদে তারকার।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবদু রোজিক খালিজ টাইমসকে দেওয়া বিবৃবিতে বলেছেন, ‘সালমান খানের সঙ্গে বলিউডে অভিষেক হতে পেরে আমি খুবই আনন্দিত। কখনো ভাবিনি এত বড় তারকার সঙ্গে সিনেমা করব।’

এদিকে নতুন সিনেমার গল্প সম্পর্কে কিছু বলতে চাননি সালমান খান। একই সঙ্গে এতে কে কে অভিনয় করছেন তাও জানাতে চাননি। কেবল জানিয়েছেন, সিক্যুয়েলেও চমক থাকবে। এই সিনেমায়ও সীমান্তের গল্প থাকবে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাজরাঙ্গি ভাইজান’ প্রথম সপ্তাহেই রেকর্ড ব্যবসা করে বক্স অফিসে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটি গোটা বিশ্বে প্রায় ৯৬৯ কোটি টাকার ব্যবসা করেছে। তবে শুধু টাকায় নয়, সিনেমাটি সালমানেরও খুব পছন্দের। কেন না, ওই সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর হিরোর ইমেজ থেকে বেরিয়ে এসেছিলেন এই বলি তারকা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর