,

নতুন আতঙ্ক লাম্পি ভাইরাস

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনার পর একাধিক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। এবার দেশটির রাজস্থান প্রদেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে লাম্পি ভাইরাস। তবে ভাইরাসটির প্রকোপ দেখা গেছে গবাদি পশুর দেহে।

এখন পর্যন্ত এ ভাইরাসে চার হাজারের অধিক গরু মারা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

লাম্পি ভাইরাসটি এক ধরণের চর্ম রোগ। রাজস্থানে এখন পর্যন্ত এটি শুধু গবাদি পশুর দেহেই সংক্রমতি হয়েছে।

এছাড়া এর আগে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ১৬টি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত এই রোগে সংক্রমিত হয়েছে প্রায় ৯৪ হাজার গবাদি পশু। প্রায় ৭০ হাজার গরুর চিকিৎসা চলছে। যদিও এই ভাইরাসের আঁতুরঘর গুজরাত। রাজস্থানেও এই সংক্রমণ ছড়িয়েছে।

সম্প্রতি এর সংক্রমণ ঠেকাতে অন্য রাজ্য থেকে যেন রাজস্থানে গরু না ঢোকে সে নিয়ে তৎপর হয়েছে সরকার। দূষিত পানি থেকে মশা-মাছির মাধ্যমে ভাইরাসটির সংক্রমণ ঘটে বলে জানা গেছে। ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর হার ১.৫ শতাংশ।

লাম্পি ভাইরাসের সংক্রমণে রাজস্থানের জোধপুর, বিকানের, বারমের, গঙ্গানগর, জালোর- এই পাঁচ জেলায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। জয়সলমীর, পালি, সিরোহি, চুরু, হনুমানগড়, অজমের, জয়পুর, উদয়পুরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি