,

৫৫ মিনিট পর সচল শাহজালাল বিমানবন্দর

news-image

নিজস্ব প্রতিবেদক : ৫৫ মিনিট পর সচল হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রাত ৮টা ৫ মিনিটে রানওয়ে সচল হলে ঢাকার আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে।

এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। এরপর উড়োজাহাজটি ট্যাক্সিওয়েতে আসতে না পেরে রানওয়েতে আটকে পড়ে।

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ৭টার পরপর ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। ৮টার দিকে রানওয়ে থেকে সরানো হয়েছে। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা বেশকিছু এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল ব্যাহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, এই এক ঘণ্টায় ১৫টি ফ্লাইটের শিডিউল ব্যাহত হয়েছে। রাত ৮টা ৫ মিনিটে ঢাকার রানওয়ে আনুষ্ঠানিকভাবে সচল হয়। এর পরপর ঢাকার আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কাতার রানওয়ে বন্ধ থাকায় ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে ছাড়ে বিমানের মদিনা, কলকাতা, কুয়ালালামপুর ও কুয়েতের ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট ও কাতারগামী ফ্লাইট এবং এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটও দেরিতে ছাড়ে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না