,

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন।

একই আদালতে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও দুটি মামলার সাক্ষ্যগ্রহণ হয়েছে। রায় ঘোষণা ও শুনানিকালে নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সালাহ উদ্দিন সুইট বলেন, ২০১৪ সালের অস্ত্র আইনের একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নূর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও একটি অস্ত্র মামলায় তিনজন ও একটি মাদক মামলায় একজনের সাক্ষ্য নিয়েছেন। মামলা দুটির পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২৯ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জে নূর হোসেনের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৮ রাউন্ড শাটগানের কার্তুজ জব্দ করা হয়। পরের দিন পুলিশ বাদী হয়ে নূর হোসেনকে একমাত্র আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করে।

নূর হোসেনের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় সাজা হলো বলেও জানান আসাদুজ্জামান।

তিনি আরও বলেন, রায় ঘোষণার আগে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। বিচারকি কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর