সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলেনস্কির জন্মস্থান দখলে বিশেষ বাহিনী তৈরি করছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মভূমি ও বেড়ে ওঠার শহর করিভ্যি রি। এটি মূলত লোহা উৎপাদনকারী শহর। যা অবস্থিত দক্ষিণ দিকের যুদ্ধক্ষেত্র থেকে ৫০ কিলোমিটার দূরে।

প্রেসিডেন্টর এই জন্মস্থান দখল করতে একটি বিশেষ বাহিনী গঠন করছে রাশিয়া। বুধবার এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা আরও জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণ দিকে নতুন করে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, সেখানে পরিস্থিতি উত্তপ্ত এবং সম্মুখভাগে রুশ সেনারা হামলা চালিয়েছে। তাছাড়া শত্রুরা খেরসন প্রদেশের প্রশাসন সীমানায় পৌঁছানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেনে হামলা করার শুরুতেই কোনো বাধা ও রক্তপাত ছাড়া দেশটির দক্ষিণ দিকের অঞ্চল খেরসন দখল করতে সমর্থ হয় রুশ সেনারা। যদিও এখন ইউক্রেন সেগুলো পুনর্দখল করতে চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা এখন পর্যন্ত খেরসনের ৫০টি স্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।