,

ফ্লাইওভার থেকে তিন সন্তানকে ফেলে দিয়ে বাবার আত্মহত্যা

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় নিজের দুই শিশু সন্তানকে ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন এক বাবা। এরপর তিনি নিজেও সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে পাঁচ বছর বয়সী আরেক শিশুকে ফ্লাইওভার থেকে ফেলে
দেওয়া হলে বেঁচে যায়।

মঙ্গলবার (২ আগস্ট) দেশটির দেসা জায়া এলাকায় এ ঘটনা ঘটে।

দ্য স্টাররের এক প্রতিবেদনে বলা হয়, এক সন্তানকে কোলে করে ফ্লাইওভারে হেঁটে যান ওই ব্যক্তি। এ সময় অন্য দুই সন্তান ওই ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিল। তিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কিছুক্ষণ পর ঝাঁপ দেন ওই ব্যক্তিও। ওই জায়গার উচ্চতা ছিল ২০ মিটার।

জানা যায়,এ ঘটনায় ওই ব্যক্তি ছাড়াও নিহত হয়েছে ৮ বছর বয়সী এক মেয়ে ও ছয় থেকে সাত বছর বয়সী এক ছেলে। আর পাঁচ বছর বয়সী এক ছেলে ২০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে যায়।

ধারণা করা হয়, কোলে করে এই শিশুটিকেই নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাকেই প্রথমে ছুড়ে ফেলেন তিনি। কিন্তু শিশুটির ভাগ্য ভালো হওয়ায় ঘাসের ওপর গিয়ে পড়ে। তবে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছে শিশুটি। সে এখন একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর