,

তুরস্কে মূল্যস্ফীতি ২৪ বছরে সর্বোচ্চ, লিরার পতন অব্যাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে পণ্যের মূল্য বেড়েই চলেছে। চলতি বছরের জুলাইতে দেশটির মূল্যস্ফীতি নতুনভাবে বেড়ে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এ সময় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯ শতাংশে। তাছাড়া ডলারের বিপরীতে লিরার পতনও অব্যাহত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের মূল্য বেড়ে আকাশচুম্বী হওয়ায় দেশটির মূল্যস্ফীতিতে এমন প্রভাব পড়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, তুরস্কে মূল্যস্ফীতির হার বাড়া শুরু হয় গত শরৎ থেকে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৫০০ পয়েন্টভিত্তিতে সুদের হার কমানোর ফলে মূলত মূল্যস্ফীতি শুরু হয়।

তুরস্কের পরিসংখ্যান বিভাগ জানায়, মাসিকভিত্তিতে জুলাইতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে দুই দশমিক ৩৭ শতাংশ। যদিও এই হার রয়টার্সের পূর্বাভাস দুই দশমিক নয় শতাংশ থেকে কম।

ক্যাপিটাল ইকোনমিক্সের সিনিয়র উদীয়মান বাজার অর্থনীতিবিদ জেসন টুভে বলেছেন, বার্ষিক মূল্যস্ফীতি শীর্ষে পৌঁছে যেতে পারে। মুদ্রার তীব্র উত্থান-পতনও ঝুঁকিপূর্ণ।

ভোক্তা মূল্যের সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি ছিল পরিবহন খাতে। এক্ষেত্রে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১৯ দশমিক ১১ শতাংশে। তাছাড়া খাদ্য ও নন-অ্যালকোহল পানীয়তে মূল্য বেড়েছে ৯৪ দশমিক ৬৫ শতাংশ।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অর্থনৈতিক প্রভাব, একই সঙ্গে লিরার ক্রমাগত পতনের কারণে এই বছর মূল্যস্ফীতি বেড়েছে। গত বছর মার্কিন ডলারের বিপরীতে মুদ্রাটির ৪৪ শতাংশ পতন হয়, যা এই বছর আরও ২৭ শতাংশ কমেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি