,

আবারও ‘সত্তা’র পরিচালকের সিনেমায় শাকিব

news-image

বিনোদন প্রতিবেদকনতুন চলচ্চিত্র প্রযোজনা করছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। ‘কবি’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন ‘সত্তা’খ্যাত পরিচালক হাসিবুর রেজা কল্লোল। জুটি হিসেবে এটি পরিচালক ও নায়কের দ্বিতীয় ছবি।

এরইমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশন সব কাজ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

পরিচালক হাসিবুর রেজা কল্লোল জাগো নিজউকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে থেকে শাকিব খানের সঙ্গে ছবিটি নিয়ে কথা হচ্ছে। সম্প্রতি সবকিছু চূড়ান্ত হয়েছে। ‘কবি’ শিরোনামের ছবিটি আমি পরিচালনা করছি।

প্রযোজনা করবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। ছবির নাম-ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান।’’

ছবিতে নায়িকা কে হবেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘শাকিব খানের সঙ্গে সবকিছুই চূড়ান্ত হয়েছে। তবে ছবিতে নায়িকা হিসেবে কে অভিনয় করছেন, তা এখনই বলা যাচ্ছে না। ছবিটির কাজ শুরু হওয়ার আগে সবাইকে জানাবো।’

হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শাকিব। ছবিটির জন্য ২০১৭ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর