,

ভূতে ধরেছে সন্দেহে কবিরাজের চিকিৎসা, গৃহবধূর মৃত্যু

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে কবিরাজের ভুল চিকিৎসায় তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা ওই গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। এ ঘটনায় পাশ্ববর্তী বেড়বাড়ী গ্রামের আসমান আলী কবিরাজের বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছে নিহতের পরিবার।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর থেকেই তাসলিমা মানসিক রোগে ভুগছিলেন। তার উপর ভূতে আছর করেছে বলে দাবি করেন বেড়বাড়ী গ্রামের আসমান আলী নামের এক কবিরাজ। বেশ কিছুদিন ধরেই ওই কবিরাজ তাকে নানা ঝাড়ফুঁক দিয়ে আসছেন।

তাসলিমার স্বামী রাসেল আহমেদ বলেন, ‘গতকাল সোমবার কবিরাজ ভূত ছাড়াতে আমার স্ত্রীর নাক দিয়ে পেয়াজের রস, চুনসহ বিভিন্ন গাছের মিশ্রিত রস ঢাললে সে অজ্ঞান হয়ে যায়। পরে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি