,

বিএনপি জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

news-image

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : বিএনপির পাশে কোনো লোকজন নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ আর কখনোই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিচ্ছে, সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্ধোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক আন্দোলনের কথা বলছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যানচলাচল বন্ধ করে, জানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।’

বিএনপি জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা, জেনারেটরের শব্দে কান ঝিঁঝিঁ করার কথা, আইপিএসের মার্কেটে ডাবল দাম, পরীক্ষার সময় ছাত্ররা পড়াশোনা করতে পারতো না, মোমবাতি-হারিকেন এসব জ্বালাতে হতো। এই দৃশ্য বাংলাদেশের মানুষ ভোলেনি।’

বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা যা ছিল এখনো তা আছে। ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতি ডিজেল অয়েল ফান্ডে সময়মতো পাচ্ছি না। এজন্যই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এক ঘণ্টা করে লোডশেডিং করবো। যাতে এই সংকট আমরা মোকাবিলা করতে পারি। এটি একটি সাময়িক ব্যবস্থা।’

বিএনপি জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

অনুষ্ঠানে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চার তলাবিশিষ্ট লৌহজং থানা ভবন ও ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আরও উপস্থিতি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না