,

‘হাওয়া’ উড়িয়ে দিল ‘দিন : দ্য ডে’কে

news-image

বিনোদন প্রতিবেদক : গেল শুক্রবার দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। যার মূলে ছিল ‘সাদা সাদা কালা কালা’ গানটি। মুক্তির পর দিনকে দিন এর দর্শক চাহিদা বাড়তে থাকে। আর সে হাওয়ায় নেমে গেল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন : দ্য ডে’র শো।

কেরানীগঞ্জের ‘লায়ন সিনেমাস’ থেকে ‘দিন : দ্য ডে’র শোর সংখ্যা কমিয়ে দিয়েছেন হল কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হাওয়া’ সিনেমার জনসমাগম বেশি হওয়ার কারণে হলে ৩টা স্পেশিয়াল শো বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ‘দিন : দ্য ডে’ সিনেমাটি আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ‘দিন : দ্য ডে’র শো বন্ধ থাকবে।

সঙ্গে আরও ঘোষণা দেন, ‘হাওয়া’র জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা ৩টা স্পেশিয়াল শো বাড়িয়ে দিয়েছি আমাদের হলে। তাই আমাদের ‘থর লাভ এন্ড থান্ডার’ সিনেমাটাও আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সিনেমাটিও বন্ধ থাকবে।

উল্লেখ্য, গেল ঈদে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার নতুন সিনেমা ‘দিন : দ্য ডে’ মুক্তি পায়। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমার শুটিং হয়েছে।

যৌথ প্রযোজনার এই সিনেমায় অনন্ত-বর্ষার পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুমন ফারুকসহ লেবানন, ইরান ও তুরষ্কের অনেক অভিনেতা-অভিনেত্রী।

অন্যদিকে, গত শুক্রবার মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাটি। নির্মাণের পাশাপাশি এর কাহিনী ও সংলাপের চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডলসহ অনেকে। হাশিম মাহমুদের কথা ও সুরে ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। সংগীতে ছিলেন ইমন চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর