,

শপথ নিলেন নতুন ১১ বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি।

আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

এর আগে আজ হাইকোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ১১ জনকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে রবিউল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও মো. আলী রেজা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর